ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

টায়ার ফেটে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ নিহত ২৮

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২২ জন।

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (২৯ মে) সকালে বাসটি গোয়াদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। এ সময় বেলুচিস্তান প্রদেশের ওয়াশুকে বাসটি উল্টে খাদে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। উদ্ধারকারী ও লেভিস কর্মকর্তাদের মতে, দুর্ঘটনায় আহত অন্তত ২২ জনকে বাসিমার সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যাত্রীবাহী বাসের টায়ার ফেটে এ দুর্ঘটনা ঘটেছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন। একইসঙ্গে আহতদের সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন।

এর আগে চলতি মে মাসে একই ধরনের দুর্ঘটনায় পাঞ্জাবের খুশব জেলায় একটি ট্রাক খাদে পড়ে যাওয়ায় একই পরিবারের ১৩ জন নিহত এবং আরও নয়জন আহত হয়েছিলেন। খুশাবের পাঞ্জ পীর মানওয়ান রোডে ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটে।

ট্যাগস :

টায়ার ফেটে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ নিহত ২৮

আপডেট সময় : ০৬:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪