ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

ভারতের কাছে হারের পর যা বললেন শান্ত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • / ১১৭১ বার পড়া হয়েছে

ভারতের ৫ উইকেটে করা ১৯৬ রানের জবাবে বাংলাদেশ ৮ উইকেটে করেছে ১৪৬ রান। ৫০ রানের বড় হারে বাংলাদেশের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে এলো।

ভারতের সঙ্গে বড় হারের কারণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হারের ব্যাখার কথা জানিয়ে তিনিও বলেছেন ব্যাটিং ব্যর্থতার কথা। শান্ত বলেন, আমরা যখন ভারতকে ব্যাটে পাঠিয়েছিলাম তখন ১৬০-১৭০ রান হবে ভেবেছিলাম। কিন্তু তারা ভালো ব্যাটিং করেছে, তাদের কৃতিত্ব এটা।’

আবহাওয়া এবং বাতাসের সমস্যা কিনা প্রশ্নে শান্ত বলেন, ‘আমি মনে করি না এটি একটি সমস্যা, খেলোয়াড়রা এটিতে অভ্যস্ত। আমরা ব্যাট হাতে তেমন কিছু দেখাতে পারিনি।’

শান্তর কাঠগড়ায় পাওয়ারপ্লেতে রান করতে না পারা, ‘যখন আমরা ১৯০ রান তাড়া করতে নেমেছিলাম, বিশেষ করে প্রথম ছয় ওভারে আমাদের আরও বেশি কিছু দেখানো দরকার ছিল।’ নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘অবদান রাখার চেষ্টা করি তবে খেলা শেষ করে আসার দরকার ছিল।

টাইগার দুই বোলারের প্রশংসা করে শান্ত বলেন, এই টুর্নামেন্টে তানজিম সাকিব দুর্দান্ত বল করেছে এবং রিশাদের জন্যও খুশি, আমরা এমন একজন বোলার অনেক দিন ধরে খুঁজছি।

ট্যাগস :

ভারতের কাছে হারের পর যা বললেন শান্ত

আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪