ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

কোপা আমেরিকায় মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার যারা এগিয়ে

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৪৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / ১৩৩২ বার পড়া হয়েছে

ফুটবলে ব্রাজিল আর আর্জেন্টিনা দ্বৈরথ মানেই আলাদা উত্তেজনা। শুধু আমাদের দেশেই নয়, এই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ফুটবলের সঙ্গে দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব জড়িত থাকা এর পেছনে অন্যতম বড় কার

ইতিহাস বলছে, ১৮২৫ সালে সিসপ্ল্যাটাইন ভূখন্ড নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধে মেতেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রায় ৩ বছর তাণ্ডবের পর ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যস্ততায় রণাঙ্গণ ছেড়েছিল তারা। যুদ্ধ থামলেও কমেনি উত্তেজনা। যার স্পষ্ট প্রভাব পড়ে ফুটবল মাঠেও।

বুয়েনস আয়ার্সে ১৯১৪ সালে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ফুটবলের দুই ‘পরাশক্তি’ ব্রাজিল-আর্জেন্টিনা। প্রথম দেখায় আর্জেন্টিনাই উড়িয়েছিল বিজয় নিশান। সেই থেকে আজ অবধি চলে আসা দুই দলের লড়াই, এমনকি প্রীতিম্যাচগুলোও পেয়ে আসছে ক্লাসিকের মর্যাদা!

গত ১১০ বছরে বিশ্বকাপ বাছাইপর্ব, মূলপর্ব, কোপা আমেরিকা ও সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে এই দুই দল মুখোমুখি হয়েছে মোটে ১১৪ ম্যাচে। যেখানে ব্রাজিলের ৪৬ জয়ের বিপরিতে ৪২টি জয় আর্জেন্টিনার। দুই দল ড্র করেছে ২৬টি ম্যাচ।

ফুটবলের সবচেয়ে পুরোনো প্রতিযোগিতা কোপা আমেরিকা। শতবর্ষীয় টুর্নামেন্টটির প্রথম আসর থেকেই সর্বশেষ আসর (২০২১) পর্যন্ত সর্বমোট ৩৪বার মুখোমুখি হয় দুই দল।

এখানে আর্জেন্টিনার ১৬ জয়ের বিপরিতে ১০ ম্যাচে জয় পায় ব্রাজিল, বাকি আটটি ম্যাচ হয়ে ছিল ড্র। তবে মজার ব্যাপার হলো টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী আর্জেন্টিনা (উরুগুয়ের সঙ্গে যৌথভাবে) সবচেয়ে বেশি ফাইনাল জিতেছে ব্রাজিলের বিপক্ষেই।

কোপা আমেরিকায় আর্জেন্টিনা এখন পর্যন্ত ১৫বার চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে ১১বার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিলের। যার মধ্যে নয়বারই ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা উল্লাসে মেতে ছিল আলবিসেলেস্তেরা।

বিপরীতে কোপার ফাইনালে কেবল দুইবার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নয়বারে চ্যাম্পিয়ন ব্রাজিল। ফাইনালের মুখোমুখি হিসেবে ব্রাজিলের সঙ্গে ‌‘৯-২’ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। এবার আবারও শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটিকে।

ট্যাগস :

কোপা আমেরিকায় মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার যারা এগিয়ে

আপডেট সময় : ০৯:৪৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪