ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

বান্দরবানে বিজিবির অভিযানে অত্যাধুনিক অস্ত্র-প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

বান্দরবানে বিজিবির অভিযানে অত্যাধুনিক অস্ত্র-প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার

আস্থা ডেস্কঃবান্দরবানের সীমান্তবর্তী দোপানিছড়া এলাকায় দুর্গম পাহাড়ে সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে একটি আস্তানা স্থাপন করে একদল পাহাড়ি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দোপানিছড়া এলাকার সীমান্ত সংলগ্ন পাহাড়ি জঙ্গলে অভিযান চালায় বিজিবির রুমা ব্যাটালিয়ন। অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ২টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ১টি অডিও/ভিডিও রেকর্ডার, ১টি ভিডিও ক্যামেরা, ১টি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, ১টি কী (key) ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, ১টি দূরবীন, ২টি ওয়াকিটকি, ১টি ল্যাপটপ, ২টি পাওয়ারফুল লাইট, ১টি সোলার সিস্টেম, ১টি আকাশ টিভি রিসিভার ও ১টি আমব্রেলা, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র, বাংলা মদ, ১টি হেলমেটসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়।

জনসংযোগ কর্মকর্তা আরও বলেন,
এছাড়া ঐ স্থানে অবজারভেশন পোস্ট, পরিখা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজ ইত্যাদির সন্ধান পাওয়া গেছে। অভিযানে সবকিছু ধ্বংস করা হয়েছে।

ট্যাগস :

বান্দরবানে বিজিবির অভিযানে অত্যাধুনিক অস্ত্র-প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪