ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দীঘিনালায় তলিয়ে গেলো বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ বন্ধ Logo আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের Logo চাঁদপুরে যুব মহিলালীগ নেত্রী আটক Logo শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত  Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আরিন খান Logo ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক Logo ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর হবে Logo জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেট সীমান্তে বাংলাদেশী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেট সীমান্তে বাংলাদেশী নিহত

বিশেষ প্রতিবেদকঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের ছোড়া গুলিতে জমির আহমদ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকালে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং-১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত জমির আহমদ জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

সীমান্ত জনপদে থাকা স্থানীয়রা জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়াদের ছোড়া গুলিতে আহত হন জমির । পরে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গুলিতে নিহতের খবর পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহালসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :

ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেট সীমান্তে বাংলাদেশী নিহত

আপডেট সময় : ০৩:২৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪