ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চট্টগ্রামের সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোরে আটক Logo আটক না হলে আত্মসমর্পণ করবো-লতিফ সিদ্দিকী Logo মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি এটিই তাদের সৌভাগ্য-রাশেদ Logo বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক Logo ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন জামায়াত নেতা, আদালতে বিধবা নারী Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী Logo বিরোধী রাজনৈতিক জোটে ঐক্যের পরিবর্তে ভাঙনের প্রবণতা: রাশেদ খাঁন Logo জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু Logo হাসনাত-সারজিস বেইমানি করায় উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খান

আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবীতে পানছড়িতে বিক্ষোভ

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • / ১২০৫ বার পড়া হয়েছে
আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবীতে পানছড়িতে বিক্ষোভ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার ব্যানারে পানছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া স্কোয়ারে সমাবেশে মিলিত হয়।
পানছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা দলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেম, ইসলামি আন্দোলনের সভাপতি মোঃ আবু বকর, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা সাব্বির মাহমুদ রশিদী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‌অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং উগ্রবাদী ইসকনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। ইসকন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।
বক্তারা আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য যেন আমাদের সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি–শৃঙ্খলা বিনষ্ট না হয়, সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।
ট্যাগস :

আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবীতে পানছড়িতে বিক্ষোভ

আপডেট সময় : ১০:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪