ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

মানিকছড়িতে অবৈধ পাহাড় কাটার দায়ে আটক-৫

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / ১১১৯ বার পড়া হয়েছে

মানিকছড়িতে অবৈধ পাহাড় কাটার দায়ে আটক-৫

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় কাটার দায়ে ৫ জন আটক করেছে যৌথ বাহিনী।

গত শুক্রবার (২৪ জানুয়ারী) গভীর রাতে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সেনা ও মানিকছড়ি থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে রয়েছে মোঃ আব্দুল হাই, শওকত হোসেন সাকিব, সুমন, থোয়াইউ মারমা (২২), ও আকতার হোসেন।

এসময় তাদের কাছ থেকে একটি ড্রেজার মেশিন, তিনটি মিনি পিকআপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল এই অভিযান সম্পর্কে বলেন, আমরা যৌথভাবে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছি, যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা রুজু করা হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে এবং অবৈধ পাহাড় কাটা ঠেকাতে প্রশাসন সক্রিয় থাকবে।

উপজেলা কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, অবৈধভাবে পাহাড় কাটা এবং বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত ৬৪ হাজার ৫শ ঘনফুট অবৈধ বালু উত্তোলন করে উদ্ধার করা হয়েছে এবং এটি নিলাম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, এমন ধরনের অপরাধ বন্ধে আমাদের অভিযান চলতে থাকবে এবং পরিবেশের ক্ষতি রোধে আমরা সকল সম্ভাব্য ব্যবস্থা নেবো।

ট্যাগস :

মানিকছড়িতে অবৈধ পাহাড় কাটার দায়ে আটক-৫

আপডেট সময় : ০৬:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫