পানছড়িতে চিরানো কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
- আপডেট সময় : ০৮:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ১১৪৯ বার পড়া হয়েছে
পানছড়িতে চিরানো কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা চিরানো কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২ মে) বিকাল সাড়ে ৪ টায় পানছড়ি বাজারে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
চিরানো কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির
সভাপতি মোঃ মাসুদ ভূইয়ার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
চিরানো কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান এর সঞ্চালিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী,
যুগ্ন-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, মোঃ ইসমাইল হোসেন, পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ ইদ্রিস আলী প্রমূখ।



















