ফুলবাড়িয়ায় ভিজিএফ এর ৬৪ বস্তা চাল উদ্ধার
- আপডেট সময় : ১০:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১১৭৪ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় ভিজিএফ এর ৬৪ বস্তা চাল উদ্ধার
মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ফুলবাড়িয়ায় ভিজিডি ও ভিজিএফের জন্য বরাদ্দকৃত ৬৪ বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৩১মে) ভোরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া কচুয়ার মোড় এলাকার আইনাল হকের বাড়িতে অভিযান চালিয়ে চাল উদ্ধার করে ফুলবাড়ীয়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। আইনাল হক কান্দানিয়া কচুয়ার মোড় গ্রামের কুশা বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়ার মোড় এলাকার ব্যবসায়ী আইনাল হকের বাড়িতে সরকারি চাল মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি চালের সরকারি সিল যুক্ত ২০ ও ৪৪ বস্তায় ভিন্ন ৪০ কেজি করে মোট ২ টন ৭শ ৬০ কেজি চাল উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান জবান আলী জানান, আইনাল হক দীর্ঘদিন ধরে কালোবাজারির সাথে জড়িত বলে জানানজব্দকৃত চালগুলো পাশ্ববর্তী ভালুকা উপজেলার উথুরা থেকে কিনেছে।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রকনুজ্জামান বলেন, ভিজিএফের চাল গুলো হয়তো কারো কাছ থেকে কিনে মজুদ করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।













