ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি জায়গা দখল করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ১১২৩ বার পড়া হয়েছে

সরকারি জায়গা দখল করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কালা কচুয়া বাজারে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুব আলম খোকন। তিনি বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য।

স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালা কচুয়া বাজারে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করে খোকন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, এই ধরনের লোভী নেতাদের কারণে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে। আমরা দলের ভাবমূর্তি নষ্টকারী কাউকে দলে রাখতে চাই না।

সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করার বিষয়ে জানতে চাইলে মাহবুব উদ্দিন খোকন বলেন, ২০১৪ সালে আমরা এখানে ব্যবসা করতাম। মামলা-হামলার কারণে করতে পারিনি। এখানে একজন ফল বিক্রি করে। পাশে আমার মোটরসাইকেল ও দোকানের মালামাল রাখার জন্য একটা ঘর তৈরি করেছি।

ময়নামতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আমি গত একমাস আগে মাহবুব আলম খোকনের নির্মাণ করা ঘর সরেজমিনে দেখতে গিয়েছিলাম। এই ঘর সরকারি সড়ক ও জনপথ বিভাগের জায়গায় নির্মাণ করা হয়েছে। নিষেধ করার পরও তিনি ঘর নির্মাণ করেছেন। আমি আবার বলেছিলাম ঘর ভেঙে নিয়ে যেতে। তিনি এখনো ভেঙে নেননি।

বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল আলীম বলেন, খোকন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য। সে যদি সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করে থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনিয়া আক্তার বলেন, বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে পারলাম। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

ট্যাগস :

সরকারি জায়গা দখল করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ

আপডেট সময় : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫