ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১১৭৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

নবীন পুলিশ সদস্যদের ১১তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২২ জুন/২৫) সকালে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (পুলিশ টেলিকম) এ কে এম আওলাদ হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ, এনডিসি এবং ডেপুটি কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম (বার)।

এছাড়াও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুচকাওয়াজ শেষে অতিথিরা নবীন প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

ট্যাগস :

খাগড়াছড়িতে নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫