ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

আদিবাসী স্বীকৃতির দাবি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ১১১৭ বার পড়া হয়েছে

আদিবাসী স্বীকৃতির দাবি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আদিবাসী স্বীকৃতি দাবি এবং ‘’ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’’ সংশোধন করে ‘’জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত)’’ প্রণয়নের বিতর্কিত উদ্যোগের বিরুদ্ধে খাগড়াছড়িতে
মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও তাদের অঙ্গসহযোগী সংগঠনগুলো।

আজ সোমবার (৩০ জুন) সকালে শহরের কেন্দ্রীয় শাপলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

এসময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর কবীর, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাসুম রানা এবং খাগড়াছড়ি সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং সংবিধানের মূলচেতনার পরিপন্থী। তাই এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে বিভাজন ও অস্থিরতা তৈরি হবে, যা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। তাই এই প্রস্তাবিত আইন দ্রুত বাতিল করে পার্বত্য এলাকার সকল জনগোষ্ঠীর অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নীতি প্রণয়নের আহ্বান জানান, অন্যথায় আন্দোলনের মাধ্যমে বাতিল করা হবে বলে সর্তক করেন।

ট্যাগস :

আদিবাসী স্বীকৃতির দাবি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫