ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

রাঙামাটিতে ম্যাজিস্ট্রেটের স্ত্রীর মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ১২৮২ বার পড়া হয়েছে

রাঙামাটিতে ম্যাজিস্ট্রেটের স্ত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

রাঙামাটিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী মহিমা ইসলাম উর্মির (৩০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার, ১ জুলাই) সন্ধ্যা ৭টায় শহরের আলম ডকইয়ার্ড এলাকার রেজাউল করিমের ৬ তলা ভবনের বাসা থেকে এ মরদেহ উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।

স্থানীয়রা জানান, মা, স্ত্রী মহিমা ইসলাম উর্মি এবং এক ছেলে ও এক মেয়ে নিয়ে ভবনটির ৬ তলায় বসবাস করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কোতোয়ালী থানার ওসি শাহেদ উদ্দিন বলেন, বিকাল সাড়ে ৫ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মৃতদেহ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে। এ সময় ঘরের সিলিং ফ্যানের সাথে একটি ওড়না ঝুলতে দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে।

ট্যাগস :

রাঙামাটিতে ম্যাজিস্ট্রেটের স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫