ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে দুর্বৃত্তদের হামলায় অটো চালক নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০১:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ১২৫৬ বার পড়া হয়েছে

চাঁদপুরে দুর্বৃত্তদের হামলায় অটো চালক নিহত

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলায় দুর্বৃত্তদের হামলায় অটোরিকশা চালক মিজানুর রহমান অভি নিহত হয়েছেন।

আজ বুধবার (১৩ আগস্ট) ভোরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে থাকতেন এবং অটোরিকশা চালাতেন, তবে কয়েকদিন আগে গ্রামে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার সঙ্গে নাহিদ গাজীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল; নাহিদ পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বন্ধু নুর আলম বেপারীর দাবি, হত্যার কিছু আগে নাহিদ ফোনে জানায়, “অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলবো এবং ফোনে কান্নার শব্দ শোনা যায়।

মতলব উত্তর থানার ওসি বলেন, পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস :

চাঁদপুরে দুর্বৃত্তদের হামলায় অটো চালক নিহত

আপডেট সময় : ০১:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫