ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে থেকে অতিরিক্ত পুলিশ সুপার আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৪:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ১৫৫৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে থেকে অতিরিক্ত পুলিশ সুপার আটক

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ গোলাম নাফিজ হত্যা মামলায় খাগড়াছড়ির মহালছড়িতে কর্মরত থাকা অবস্থায় আটক হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিক। বৃহস্পতিবার (২১ আগস্ট) তাকে ডিবি পুলিশ আটক করে।

খাগড়াছড়ি পুলিশের একজন কর্মকর্তা শচীন মৌলিককে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন।

জুলাই অভ্যুত্থানের পর পুলিশ কর্মকর্তা শচীন মৌলিককে মহালছড়ি-৬ এপিবিএনে সংযুক্ত করা হয়। ঘটনার সময় তিনি পুলিশের তেজগাঁও জোনের এডিসি ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সংশ্লিষ্ট হত্যার ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

জানা যায়, নাফিজ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকার নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ২০২৪ সালের ৪ আগস্ট বিকালে ফার্মগেট এলাকায় গোলাম নাফিজ পুলিশের গুলিতে আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এ ঘটনায় চলমান তদন্তে শচীন মৌলিকের নাম উঠে আসে। তিনি ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। আওয়ামী লীগ সরকার পতনের আগে তিনি ডিএমপির তেজগাঁও জোনে কর্মরত ছিলেন এবং জুলাই আন্দোলনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন।

ট্যাগস :

খাগড়াছড়িতে থেকে অতিরিক্ত পুলিশ সুপার আটক

আপডেট সময় : ০৪:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫