ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

মসজিদে ছাত্রশিবিরের কোরআন শিক্ষা: ছাত্রদলের হামলা আহত-১০

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ১২৪৯ বার পড়া হয়েছে

মসজিদে ছাত্রশিবিরের কোরআন শিক্ষা: ছাত্রদলের হামলা আহত-১০

স্টাফ রিপোর্টারঃ

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের দারুল ইসলাহ মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইসলামী ছাত্র শিবিরের কুরআন শিক্ষা প্রোগ্রামকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই নাছির উদ্দিন জানান, মসজিদে শিবিরের প্রোগ্রামকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরে রাতে মোশাররফ আলী বাজার এলাকায় উভয়পক্ষ পুনরায় জড়ো হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। এতে অন্তত ১০ জন আহত হয়।

ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা পশ্চিমের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পবিত্র কুরআন শিক্ষার জন্য আয়োজিত প্রোগ্রামে ছাত্রদল কর্মীরা প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবাদুল হক বলেন, মসজিদ কমিটির পক্ষ থেকে আগে থেকেই বলা ছিল এখানে কোনো দলীয় প্রোগ্রাম হবে না। কিন্তু শিবির মসজিদে প্রোগ্রাম করে। এ সময় ছাত্রদল কর্মীরা ওইদিকে যাতায়াত করলে শিবিরের ছেলেরা তাদের গালমন্দ করে। এ নিয়ে সংঘর্ষ হয়।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।

ট্যাগস :

মসজিদে ছাত্রশিবিরের কোরআন শিক্ষা: ছাত্রদলের হামলা আহত-১০

আপডেট সময় : ০৯:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫