ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ কলেজে পাস করেনি কেউ!

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ১২৩৬ বার পড়া হয়েছে

ইব্রাহিম আল সোহাগ
চট্টগ্রাম অফিস:  চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাঁচটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা যায়।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, নগরীর চান্দগাঁও এলাকার মেরন সান কলেজ থেকে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেনি। মেরিট বাংলাদেশ কলেজের একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছে। একইভাবে পাহাড়তলী এলাকার সরাইপারা সিটি করপোরেশন কলেজ থেকে অংশ নেওয়া তিনজন পরীক্ষার্থীও ফেল করেছে।

এছাড়া কক্সবাজার জেলার চকরিয়া কলেজের এক শিক্ষার্থী এবং নগরের পাঁচলাইশ এলাকার চট্টগ্রাম জেলা কলেজের দুইজন পরীক্ষার্থী—কেউই পাস করতে পারেনি।

চট্টগ্রাম বোর্ডের সামগ্রিক ফলাফলে দেখা যায়, এবার পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ৫৭ শতাংশ, যা গত বছরের ৭০ দশমিক ৩২ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে কম।

এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে প্রায় অর্ধেকে—গত বছর ১০,২৬৯ জন জিপিএ-৫ পেলেও, এ বছর পেয়েছে মাত্র ৬,০৯৭ জন।

এমএইচ/আস্থা

ট্যাগস :

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ কলেজে পাস করেনি কেউ!

আপডেট সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫