ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

হাসপাতালে সংস্কার উদ্যোগে সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের অগ্রগতি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ১৭৬০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেবা উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশন। গত দুই মাস ধরে হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিয়ে কাজ করছে সংগঠনটি।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে হাসপাতালের হলরুমে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক, আরএমও (রেসিডেন্ট মেডিকেল অফিসার), সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদ হাসান অনিক, উপদেষ্টা নীরব হাসান সুজনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে প্রশাসনের সহযোগিতায় সংস্কার কার্যক্রম শুরু হয়। এসব কাজ এখন চলমান। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী এক মাসের মধ্যেই হাসপাতালের চিত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে।

সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালকে আরও পরিচ্ছন্ন, রোগীবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই তাদের মূল লক্ষ্য।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার বায়তুল মাল সম্পাদক মো. বরকত উল্লাহ, ওয়ারিয়র্স অব জুলাই কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম, আনাস ইব্রাহিম, সায়েম জায়ান, রাকিবুল ইসলাম, এমদাদুল হক, রওজা অফিসহসহ সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগস :

হাসপাতালে সংস্কার উদ্যোগে সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের অগ্রগতি

আপডেট সময় : ১১:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫