ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

‎বিএনপির আনন্দ মিছিল থেকে রাষ্ট্রপতির বাড়িতে হামলা ও ভাঙচুর

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ১২১৮ বার পড়া হয়েছে
‎কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।
‎সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামালপুরে এ হামলার ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়। ওই রায়কে স্বাগত জানিয়ে রাতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি রাত সাড়ে ১০টার দিকে কামালপুর অতিক্রম করার সময় একদল লোক সাবেক রাষ্ট্রপতির বাড়ি লক্ষ্য করে হামলা ও ভাঙচুর চালায়।
‎মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জামান, আনন্দ মিছিল থেকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিযন্ত্রণ করে।রাষ্ট্রপতির এই বাড়ি কেউ না থাকায় কোনো হতাহত ঘটনা ঘটেনি।
ট্যাগস :

‎বিএনপির আনন্দ মিছিল থেকে রাষ্ট্রপতির বাড়িতে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫