ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

বাজিতপুরে সৈয়দ এহসানুল হুদার কর্মী-সমর্থকদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ১১৬১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুরে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (২২ নভেম্বর) বিকালে বাজিতপুর পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে ধানের শীষের প্রচার মিছিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের।

স্থানীয় সূত্র জানায়, বিকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা পৃথক বহরে মিছিলে যোগ দিতে সদরের দিকে আসছিলেন। পথে ফায়ার সার্ভিস মোড়, মথুরাপুর মোড়, সরিষাপুর ও হালিমপুরসহ বিভিন্ন পয়েন্টে মিছিল ও গাড়ি বহরে গুলি ছোড়া হয় এবং পথরোধ করে মারধর করা হয়।

সরারচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান অভিযোগ করে বলেন, কোর্ট মাঠমুখী মিছিল নিয়ে আসার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। গাজিরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন মিয়ার অভিযোগ করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের অনুসারীরা তাদের মিছিলে হামলা চালিয়েছে।

জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বিএনপির সমর্থন পেয়ে সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে মিছিল আয়োজন করা হয়। অথচ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা পথে পথে তাদের ওপর হামলা চালায়। তাদের দাবি এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

সৈয়দ এহসানুল হুদা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজন সন্ত্রাসী কায়দায় মিছিলে গুলি চালিয়েছে এবং বিভিন্ন স্থানে হামলা করেছে। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি এবং তাদের কর্মীরা হামলায় জড়িত নন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

বাজিতপুরে সৈয়দ এহসানুল হুদার কর্মী-সমর্থকদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা

আপডেট সময় : ১১:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫