ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের জনসভা

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ১১১৮ বার পড়া হয়েছে

১৬ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের জনসভা

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারেক রহমান। ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্ভবত এটি হতে যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরার আগে লন্ডনে সবশেষ জনসভা।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত হবে এই জনসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, সবাই অপেক্ষা করছে দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সবশেষ জনসভায় অংশ নিতে। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এর পর থেকে যুক্তরাজ্যেই আছেন তিনি।

আস্থা/এমএইচ

ট্যাগস :

১৬ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের জনসভা

আপডেট সময় : ০৭:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫