ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বিএনপি

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ১১২১ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়িঃ

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে খাগড়াছড়িতে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসন সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী দপ্তর, খাগড়াছড়ি জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অপরদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা খাগড়াছড়ি পৌর শহর প্রদক্ষিণ করে জিয়া ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে। পরে শোভাযাত্রাটি চেঙ্গী স্কয়ার স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এসময় জেলার ৯টি উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

এছাড়াও সকাল ১০টায় খাগড়াছড়ি পৌর টাউন হল এ মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এবং জেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানায় ও অসহায় পরিবারের মাঝে বিশেষ খাবার পরিবেশন ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :

খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বিএনপি

আপডেট সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫