পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী
- আপডেট সময় : ০৫:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০৭ বার পড়া হয়েছে
পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী
মোঃ আসাদ উল্লাহঃ
পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন, স্থিতিশীলতা ও সম্প্রীতির রাজনীতিকে শক্তিশালী করতে হলে প্রয়োজন মাঠপর্যায়ে পরীক্ষিত, জনগণের আস্থাভাজন এবং কার্যকর নেতৃত্ব। এই প্রেক্ষাপটে ওয়াদুদ ভূইয়াকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার দাবি আজ পার্বত্যবাসীর হৃদয়ের কথা।
দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পাহাড়–সমতলের আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে পার্বত্য অঞ্চলের পক্ষে জাতীয় পর্যায়ে শক্তিশালী প্রতিনিধিত্ব অপরিহার্য। আমরা বিশ্বাস করি, নীতিনির্ধারণী পর্যায়ে সরাসরি দায়িত্ব পেলে তিনি পার্বত্য এলাকার সম্ভাবনা, স্বার্থ ও চলমান চ্যালেঞ্জগুলো আরও জোরালোভাবে তুলে ধরতে সক্ষম হবেন।
স্থানীয় নেতৃত্বকে কেন্দ্রীয় দায়িত্বে উন্নীত করা মানে কেবল একজন ব্যক্তির রাজনৈতিক সাফল্য নয়—এটি পার্বত্যবাসীর দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা, মর্যাদা ও অংশীদারিত্বের স্বীকৃতি।
মোঃ আসাদ উল্লাহ্
সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, খাগড়াছড়ি।



















