ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ”

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ১০৪১ বার পড়া হয়েছে

অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ”

স্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইলের মধুপুরে এক গারো পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করার পরদিন তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। অভিযোগ উঠেছে ‘বন্দুকের নলের মুখে’ পরিবারটিকে উচ্ছেদ করেছে বনশিল্প উন্নয়ন সংস্থা (বশিউক) বা রাবার উন্নয়ন কর্তৃপক্ষ।
উচ্ছেদ চলাকালের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত সোমবার দুপুরে উপজেলার ধরাটি গ্রামের কালাপাহাড় এলাকায় চাঁদপুর রাবার এস্টেটের বাগানের উদ্যোগে উচ্ছেদ অভিযানে এ ঘটনা ঘটে বলে জানা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা জুবায়ের হোসেন।

ভুক্তভোগী আদিবাসী গারো রমেন কুবি বলেন, বসতবাড়ী সরিয়ে নিতে বনবিভাগ থেকে কোনো লিখিত নোটিশ তাদেরকে জানানো হয়নি।

আশির দশকে মধুপুরের গজারী বন কেটে প্রায় সাত হাজার একর জমিতে রাবার বাগান গড়ে তোলে রাবার উন্নয়ন কর্তৃপক্ষ। তবে বর্তমানে সেই বাগানের অনেক জায়গায় কলা ও আনারস চাষ হচ্ছে এবং এর একটি বড় অংশ প্রভাবশালীদের দখলে চলে গেছে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দানকারী চাঁদপুর রাবার এস্টেটের বাগানের ব্যবস্থাপক আমান উল্লাহ আমান বলেন, জলবায়ু ও বন মন্ত্রণালয়ের আওতায় বন বিভাগের দখল হওয়া জায়গা উদ্ধারে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে অভিযান পরিচালিত হয়।

প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে পুনর্বাসন ও ঘর পুননির্মাণের জন্য দুই বান্ডিল টিন, নগদ ছয় হাজার টাকা দেওয়া হয়েছে এবং ঘরের খুঁটি বাবদ সমস্ত ব্যয় বহনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে।

ট্যাগস :

অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ”

আপডেট সময় : ০১:২৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬