শিরোনাম:
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে পানছড়িতে ঈদ সামগ্রী বিতরণ ভিডিওসহ
Astha DESK
- আপডেট সময় : ০২:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১০৫২ বার পড়া হয়েছে
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে পানছড়িতে ঈদ সামগ্রী বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন পানছড়ি কমিটির আহ্বায়ক মোঃ ফারুক হোসেন সবুজ-এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেন, পানছড়ি উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নুরুল কায়েশ শিমুল ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন পানছড়ি কমিটির সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নাজমূল হোসেন, যুবদলের নেতা মোঃ জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের নেতা মোঃ আজিজুর রহমান শাহিন প্রমূখ।


















