শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Astha DESK
- আপডেট সময় : ০২:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / ১০৯৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আস্থা ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ সোমবার (২৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, দেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে যাবে সরকার। তবে এক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা করা হবে।
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সরকার সক্রিয় আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কাতারসহ অন্যান্য দেশে যাওয়ার অপেক্ষায় থাকা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার যোগাযোগ করছে।
দৈনিক আস্থা/এমএইচ




















