খাগড়াছড়িতে অবৈধ মজুদকৃত তেল ন্যায্যমূল্যে বিক্রি
- আপডেট সময় : ১২:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১০২৭ বার পড়া হয়েছে
অবৈধ মজুদকৃত তেল ন্যায্যমূল্যে বিক্রি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল এ অভিযান চালানো করেন।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ডিজেল মজুত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধভাবে তেল মজুতের দায় স্বীকার করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে পৌর বাস টার্মিনাল এলাকায় মেসার্স বক্কর ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪শ লিটার অকটেন ও ২শ লিটার ডিজেল মজুত পাওয়া যায়। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জব্দকৃত তেল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।
একইভাবে মহাজনপাড়া এলাকায় মেসার্স আলম এন্টারপ্রাইজে মজুত রাখা ৪শ লিটার অকটেনও ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এ সময় অনিক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান বন্ধ পাওয়া গেলে সেটিতে তালা লাগিয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল জানান, অবৈধ মজুদ ও বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সড়ক পরিবহন আইনেও পৃথকভাবে অভিযান চালিয়ে ৩টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব) তাজমীন আক্তারসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
দৈনিক আস্থা/এমএইচ


















