ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সড়কের পাশে পরিত্যক্ত ট্রাংকে মিললো নারীর মরদেহ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ১০৩১ বার পড়া হয়েছে

সড়কের পাশে পরিত্যক্ত ট্রাংকে মিললো নারীর মরদেহ

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদীতে সড়কের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত ট্রাংক থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীবরদী থানা পুলিশ শ্রীবরদী পৌর শহরের তাতিহাটি এলাকার ডালিবাড়ী মোড়ের সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি তোষক ও চাদরে মোড়ানো অর্ধগলিত অবস্থায় ছিল।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় কয়েকজন জানান, সকালে শ্রীবরদী শহরের দিক থেকে আসা একটি রিকশা-ভ্যান থেকে মরদেহভর্তি ট্রাংকটি সড়কের পাশে নামিয়ে রাখা হয়।

কিন্তু দীর্ঘসময় অতিবাহিত হলেও ট্রাংকটি কেউ নিতে না আসায় কাছে গিয়ে তারা মাছি উড়তে দেখেন। পরে ঘটনাটি শ্রীবরদী থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাংকটি খুলে তোষক ও চাদরে মোড়ানো অবস্থায় মাঝবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ওসি নুরুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কের পাশে একটি পরিত্যক্ত ট্রাংক দেখতে পেয়ে স্থানীয়দে সন্দেহ হলে তারা পুলিশকে জানান। ঘটনাস্থলে গিয়ে ট্রাংকটি খুলে তোষক ও চাদরে মোড়ানো অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, অন্য কোথাও হত্যার পর মরদেহটি লুকানোর জন্য ট্রাংকে ভরে এখানে এনে সড়কের পাশে ফেলে রাখা হতে পারে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করা হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সড়কের পাশে পরিত্যক্ত ট্রাংকে মিললো নারীর মরদেহ

আপডেট সময় : ০৩:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬