শিরোনাম:
চৈত্রসংক্রান্তি উপলক্ষে পাহাড়ে এক দিনের সাধারণ ছুটি
Astha DESK
- আপডেট সময় : ১১:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১১০৯ বার পড়া হয়েছে
চৈত্রসংক্রান্তি উপলক্ষে পাহাড়ে এক দিনের সাধারণ ছুটি
আস্থা ডেস্কঃ
চৈত্রসংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল ‘চৈত্রসংক্রান্তি’ উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।
দৈনিক আস্থা/এমএইচ




















