ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১০০৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি সদর উপজেলার ১নং খাগড়াছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের আকবাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) নামের এক ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার (৮ এপ্রিল/২৬) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত নিউটন চাকমা রাঙামাটি সদর উপজেলার, মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। সে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নিউটন চাকমাসহ ২ জন ইউপিডিএফ সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। তারা সেখানে অবস্থান করার সময় অজিত চাকমার নেতৃত্বে ৮ জনের একটি সশস্ত্র দল মাইসছড়ির দিক থেকে মোটর সাইকেলযোগে এসে ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ১জন নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

আপডেট সময় : ০৩:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬