ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ১০২২ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ

ইস্টার সানডে উপলক্ষে ৩২ ঘণ্টার জন্য ইউক্রেন যুদ্ধের বিরতি ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত সংঘাত বন্ধ থকবে। কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও, রাশিয়ার এই পদক্ষেপে সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতির নির্দেশ দেন। ইস্টার উপলক্ষে এই বিরতি চলবে ৩২ ঘণ্টা। শেষ হবে রোববার মধ্যরাতে। সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সেনাদের সম্ভাব্য উসকানি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘোষণায় শান্তির বার্তা থাকলেও, সতর্কতার সুরও স্পষ্ট। মস্কোর পক্ষ থেকে কিয়েভকে এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু ইউক্রেন এখনো সরাসরি পূর্ণ সম্মতি দেয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সমান পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত ইউক্রেন। তবে অতীত অভিজ্ঞতা এই প্রস্তাবকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে। কারণ আগের বহু অস্থায়ী বিরতি ভেঙেছে সংঘাতের মাধ্যমেই।

যুদ্ধের দীর্ঘ প্রেক্ষাপটে এমন অস্থায়ী বিরতি নতুন নয়। আগেও রাশিয়া একতরফা স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, কিন্তু দুই পক্ষই একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে। চলমান সংঘাতে প্রায় ৮০০ মাইল ফ্রন্টলাইনে লড়াই অব্যাহত রয়েছে।

মানবিক দিক থেকে স্বস্তির সুযোগ থাকলেও সামরিক বাস্তবতা এখনো অস্থিতিশীল। তাই এই বিরতি কতটা টিকবে, তা নিয়েই মূল প্রশ্ন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

আপডেট সময় : ০৩:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬