চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় নিহত-৩: আহত-১০
- আপডেট সময় : ০২:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১০০৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় নিহত-৩: আহত-১০
রানা সাত্তারঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী।
আজ শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার ফোর সিজন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী মোঃ হোসাইন বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারছা পরিবহনের দুটি বাস ফোর সিজন এলাকায় এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান বলেন, দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং রাস্তার দুপাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর ও নিচে আটকে পড়া ১০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করেন।
ফিরোজ খান আরও বলেন, উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অনেকের হাত কিংবা পা কেটে গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত পদুয়া ট্রমা সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।
দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাত্তার বলেন, যাত্রীবাহী বাস দুটি রাস্তার দুপাশে রয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তিনজনের মরদেহ লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দৈনিক আস্থা/এমএইচ



















