ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট পড়েছে ৩৬.৪৯%

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯৭ জন। দুই দিনব্যাপী এই নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী ১৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন।নির্বাচনে মোট ভোটার: ১১ হাজার ৯৭ জন। দুই দিনব্যাপী (১৩ ও ১৪ মে, ২০২৬) ভোট শেষে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪ হাজার ৪৮ জন। যা মোট ভোটারের প্রায় ৩৬.৪৯%। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ আইনজীবী মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী।

আস্থা ডেস্কঃ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯৭ জন। দুই দিনব্যাপী এই নির্বাচনে ভোট গ্রহণ শেষে মোট ৪ হাজার ৪৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটের ৩৬.৪৯%।

নির্বাচত ফলাফলে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল) নিরঙ্কুশ জয়লাভ করেছে।

নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টি পদেই বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ সদস্যরা একটি পদে জয় পেয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে ভোটগণনা শেষে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধ (১৩ মে) ও বৃহস্পতিবার (১৪ মে) দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) সভাপতি প্রার্থী এএম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯শ ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭শ ৭৮ ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২ হাজার ৫শ ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে সবুজ প্যানেলের একেএম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭শ ৮৬ ভোট।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে চূড়ান্ত হিসাব অনুযায়ী মোট ভোটার ছিলো ৭ হাজার ৮শ ৮৩ জন। ভোটাধিকার প্রয়োগ করে ছিলো ৩,২৬১ জন আইনজীবী। যা মোট ভোটের ৪৬%। ২০২৪ সালের ৬ ও ৭ মার্চে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল বা সমর্থিত কাউকেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। গত ২৬ এপ্রিল সমিতির সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল নীল, সবুজ ও লাল-সবুজ প্যানেলের প্রার্থীদের মধ্যে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট পড়েছে ৩৬.৪৯%

আপডেট সময় : ০৯:০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬