সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন তাহলে বাস্তবায়ন হবে-প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১০১৪ বার পড়া হয়েছে
সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন তাহলে বাস্তবায়ন হবে-প্রধানমন্ত্রী
হাবিবুর রহমান মুন্না/কুমিল্লা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠন করতে হবে। সবার আগে দেশ, দেশটা সবার। আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিত্তিতে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করবো।
আজ শনিবার (১৬ মে) সকালে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
এসময় সভায় উপস্থিত জনতা দাবি করে, কুমিল্লা বিভাগ চাই। তখন প্রধানমন্ত্রী বলেন, ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন তাহলে বাস্তবায়ন হবে।
এ দিকে সকালে ব্যানার-ফেষ্টুন সহযোগে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মী-সমর্থকরা পথসভায় সমবেত হতে শুরু করলে সকাল সাড়ে ১০টার মধ্যে লক্ষীপুর বাজার মাঠ মহাসমাবেশে রূপ নেয়।
উল্লেখ্য সরকার প্রধান দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের খোর্দ্দ খাল পুনঃখনন এবং দুপুর পোনে ২ টায় সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
দৈনিক আস্থা/এমএইচ




















