ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১১:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ১০১৮ বার পড়া হয়েছে

স্টার রিপোর্টার:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে সীমান্ত পিলার ১৮৫২/৫-এস থেকে ৫শ গজ ভারতের অভ্যন্তরে লখাইরচর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো: মুজিব আলী (২০)। ওই উপজেলার শরিফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার মো. অজিব আলীর ছেলে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ (বিজিবি) এর সিইও লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় মুজিব আলীসহ ৬-৭ জন চোরাকারবারিদের একটি দল ভারতীয় পণ্য আনতে ভারতের অভ্যন্তরে লখাইরচর এলাকায় অবৈধভাবে প্রবেশ করে। এসময় বিএসএফ’র ১৯৯ ব্যাটালিয়ন লাঠিয়াপুড়া ক্যাম্পের সদস্যরা চোরাকারবারিদের বাধা দেন। কিন্তু চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের ওপর ২-৩ রাউন্ড গুলি করে। এতে আতঙ্কিত হয়ে অন্য চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসতে পারলেও মুজিব ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফ’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মৌলভীবাজার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

আপডেট সময় : ১১:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬