শিরোনাম:
প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়লো প্যান্ডেল
Astha DESK
- আপডেট সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়লো প্যান্ডেল
আস্থা ডেস্কঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও মূল মঞ্চের কোনো ক্ষতি হয়নি।
আজ বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেল বাতাসে ভেঙে পড়ে যায়।
এসময় ভেতরে বসা উপকারভোগী ও অতিথিদের ছোটাছুটি করতে দেখা যায়। পরবর্তীতে প্যান্ডেল খুলে নেওয়া হয়।
দৈনিক আস্থা/এমএইচ



















