দলিল লেখক সমিতির নির্বাচন: ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়
- আপডেট সময় : ০৮:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১০৩২ বার পড়া হয়েছে
দলিল লেখক সমিতির নির্বাচন: ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার চাটখিলে সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৭ পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিতদের বিজয় হয়েছে। বাকি ৪ পদের মধ্যে ৩ পদে বিএনপি এবং ১টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। দলিল লেখক সমিতির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আবদুল মতিন ভোট গণনা শেষে বিকেলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সমিতির মোট ৭৯ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত কোনো প্রার্থী ছিল না।
দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত জি এম ওমর ফারুক ৪৫ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে মাহবুবুল আবরার ৫০ ভোট, সহ-সভাপতি পদে মো. আবুল কালাম ৪২ ভোট, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মোঃ স্বপন পাটওয়ারী ২২ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
দৈনিক আস্থা/এমএইচ



















