মসজিদ অবমাননা করে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
মসজিদ অবমাননা করে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত
রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি জামে মসজিদে চেয়ার-টেবিল সাজিয়ে দলীয় সভা করে তীব্র সমালোচনার মুখে পড়েছে জামায়াতে ইসলামী। সভা থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থীও ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মনোহর বাদশাকে ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম, নায়েবে আমির আব্দুল বাছেত হারুন, সহকারী সেক্রেটারি গোলাম আজম, ইমাদপুর ইউনিয়ন আমির মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ঘটনায় স্থানীয় সাধারণ মুসল্লিরা তীব্র ক্ষোভ ও সমালোচনা করেছেন। তারা বলছেন, মসজিদের পবিত্রতা ও আদব-কায়দা লঙ্ঘন করা হয়েছে। মসজিদকে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করায় অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।
দৈনিক আস্থা/এমএইচ



















