ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কবর থেকে ককটেল ছোড়লেন আওয়ামী লীগের চার নেতা

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

কবর থেকে ককটেল ছোড়লেন আওয়ামী লীগের চার নেতা

স্টাফ রিপোর্টারঃ

আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা, ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা, এতে বিঘ্নিত হয়েছে দেশের শান্তি ও শৃঙ্খলা-এসব অভিযোগ এনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ২শ ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন মারজুক আব্দুল্লাহ নামে এক যুবক। আসামির তালিকায় আছে চারজন মৃত নেতার নাম।

মামলার ১৯৮ নম্বর আসামি আবুল ফারুকের মৃত্যু হয়েছে ২০২৩ সালের ২৫ মার্চ। তার বিরুদ্ধেও ১০ জুনের মিছিলের অ‌ভিযোগ।

মামলার ২১২ নম্বর আসামি খন্দকার রেজাউর মারা গেছেন ২০২২ সালের ২২ জানুয়ারি। তার বিরোদ্ধে অভিযোগ গত ১০ জুন নগরীর গ‌ড়িয়ারপার এলাকায় আওয়ামী লীগের ব‌্যানারে মি‌ছিল করেছেন এবং সড়কে হাতবোমা ছুড়েছেন।

মামলার ২২৫ নম্বর আসামি হা‌ফিজুর র‌শিদ ২০২১ সালের ১৯ অ‌ক্টোবর মারা গেছে। তার বিরুদ্ধে অভিযোগ সে ১০ জুন মিছিল করেছে ও ককটেল নিক্ষেপ করেছে।

মামলার ১৯৫ নম্বর আসামি আলী হাওলাদার। সে মারা গেছে ২০২১ সালের ২৬ জুলাই। তার বিরুদ্ধে অভিযোগ সে মিছিল থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে।

ব‌রিশ‌াল সি‌টির ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খান বলেছেন, ‘মারজুক নামের যে ব‌্যক্তি মামলা‌টি করেছেন তাকে ব‌রিশালের সবাই মামলা ব‌্যবসায়ী বলে চেনেন। আগেও তিনি এক‌টি মামলা করেছিলেন। এই মামলা‌ যে ভুয়া সেট‌ার বড় প্রমাণ আসামি চারজন মৃত।

এসব বিষয়ে জানতে মামলার বাদী ব‌রিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ক্লাব রোডের বাসিন্দা মারজুক আব্দুল্লাহকে কল করা হ‌য়। তবে প্রশ্ন শুনেই তি‌নি ফোন কেটে দেন। পরে একা‌ধিকবার কল করলেও সাড়া দেননি তিনি।

ব‌রিশালের গবেষক আ‌নিসুর রহমান খান স্বপনের মন্তব‌্য, মামলায় মৃতদের আসামি করা হয়ে থাকলে তা আদাল‌ত অবমাননা ও আদালতকে বিভ্রান্ত করার ঘটনা। বিষয়‌টি নিয়ে পু‌লিশ প্রশাসনের স্ব-প্রণোদিত হয়ে কাজ করা উচিত।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কবর থেকে ককটেল ছোড়লেন আওয়ামী লীগের চার নেতা

আপডেট সময় : ০৩:৫৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬