ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

বন্যার্ত ৩০ পরিবারের মুখে হাসি ফুটাল ৩ বিজিবি

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ১০২৯ বার পড়া হয়েছে

বন্যার্ত ৩০ পরিবারের মুখে হাসি ফুটাল ৩ বিজিবি

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

পাহাড়ি ঢল ও টানা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পানছড়ি উপজেলার অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে ৩ বিজিবি লোগাং জোন।

গত ছয়-সাত দিনের টানা বর্ষণে যেসব পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দিনমজুরির ওপর নির্ভরশীল হয়ে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে, এমন ৩০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

উপজেলার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ করেন ৩ বিজিবি লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রবিউল ইসলাম।

খাদ্যসামগ্রী বিতরণের আগে জোন অধিনায়ক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও লেখাপড়ার বিষয়ে খোঁজখবর নেন এবং উৎসাহ প্রদান করেন এবং মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।

মানবিক সহায়তা, শিশুদের প্রতি আন্তরিকতা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের মাধ্যমে ৩ বিজিবির এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৩’বিজিবি উপ-অধিনায়ক মেজর ইমরুল, সহকারি পরিচালক মোঃ আবদুল মতিন ও মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেযামত উল্লাহ রিপন।

৩ বিজিবি লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রবিউল ইসলাম বলেন, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়বদ্ধতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি সর্বশক্তি নিয়োগ করেছে।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে দুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং জরুরি সহায়তা নিশ্চিত করা হচ্ছে। দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব ও অঙ্গীকার। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিজিবির উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বন্যার্ত ৩০ পরিবারের মুখে হাসি ফুটাল ৩ বিজিবি

আপডেট সময় : ০৩:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬