ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন

আস্থা ডেস্কঃ

জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামের বাড়িতে রাতযাপন করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি।

চট্টগ্রামে ত্রাণ দিতে এসে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বাঁশখালীর সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরীর গ্রামের বাড়িতে রাতযাপন করেন তারা।

রোববার রাতে বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ত্রাণ প্রদান শেষে তারা নেতাকর্মীদের নিয়ে মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়িতে উঠেন। সেখানে ডিনার করেন এবং রাতযাপন করেন। তবে মাহমুদুল ইসলাম চৌধুরী ওই রাতে তার গ্রামের বাড়িতে ছিলেন না।

এদিকে আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচনের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আন্দোলন করেছিল এনসিপিসহ সমমনা দলগুলো। সেই জাতীয় পার্টি নেতার বাসাতেই নাহিদ-হাসনাতের ডিনার এবং রাতযাপনের বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম-৮ আসন থেকে গত নির্বাচনে এনসিপি থেকে সংসদ সদস্য প্রার্থী জোবাইরুল হাসান আরিফ বলেন, মাহমুদুল ইসলাম চৌধুরীর নিউইয়র্ক প্রবাসী ভাই রায়হানুল ইসলাম চৌধুরীর সঙ্গে তাদের নেতাদের সম্পর্ক রয়েছে। রায়হান পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত। তার বাড়ি হিসেবেই গেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তবে সেটা যে জাতীয় পার্টি নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়ি সেটা তারা জানতেন না।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন

আপডেট সময় : ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬