স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন
- আপডেট সময় : ১১:৩১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
আস্থা ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা প্রয়োজন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা প্রয়োজন।
সম্প্রতি বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে একাধিক বক্তব্য দিয়েছেন এনসিপির এই নেতা। এর আগে রোববার নওগাঁয় এক সমাবেশে তিনি সরকারকে উদ্দেশ করে কঠোর ভাষায় বক্তব্য দেন।
ওই বক্তব্যে তিনি বিএনপির উদ্দেশে বলেন, “শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছেন, আপনারা কোথায় পালাবেন, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।”
প্রসঙ্গত, নাসীরুদ্দীন পাটওয়ারীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার বিএনপি নেতা এবং গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বিএনপি পাহারা না দিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এনসিপির এসব নেতাকে গিলে ফেলত
দৈনিক আস্থা/এমএইচ



















