আন্দোলন করে অটোপাস করার সুযোগ নেই
- আপডেট সময় : ১০:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
আন্দোলন করে অটোপাস করার সুযোগ নেই
আতিকুর রহমানঃ
রাজনৈতিক দলে নিষিদ্ধ করার বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন-প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি। তবে, মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবে আওয়ামী লীগের তদন্ত চলছে। প্রতিবেদন দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরীক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে জল ঘোলা করার চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল। অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলন গুরুত্ব দিচ্ছে না সরকার। আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেওয়ার সুযোগ নেই। শিক্ষার মান বাড়াতে বদ্ধপরিকর সরকার।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দণ্ড কার্যকর করা হবে। আইনে আপিলের সুযোগ থাকলে উচ্চ আদালতে যেতে পারবেন।















