শিরোনাম:
টঙ্গীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
Astha DESK
- আপডেট সময় : ১০:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ১০২৯ বার পড়া হয়েছে
টঙ্গীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টারঃ
ধর্ষণের বিচার ও অভিযুক্তের আটকের দাবিতে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসীরা। এ ঘটনায় সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।
জানা গেছে, সম্প্রতি টঙ্গীর কলাবাগান এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসার পর শুক্রবার এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে অভিযুক্তকে আটকের পাশাপাশি মামলার কার্যকর অগ্রগতি নিশ্চিতের দাবিতে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেইট এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে। ফলে সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।



















