ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের উদ্যোগে ৭ ইসলামী দল নিয়ে হচ্ছে নতুন জোট

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ১০০৮ বার পড়া হয়েছে

হেফাজতের উদ্যোগে ৭ ইসলামী দল নিয়ে হচ্ছে নতুন জোট

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার সাতটি ইসলামী দলের শীর্ষ নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন করে প্রতিনিধি অংশ নেন। এছাড়াও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় পর্যায়ের প্রায় ২০ জন নেতা।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান জানান, সাতটি ইসলামী দল ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে চলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। খুব শিগগিরই এই ঐক্যের কাঠামো ও পরবর্তী কর্মপদ্ধতি নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কওমি ধারার বিভিন্ন ইসলামী দল ভিন্ন ভিন্ন রাজনৈতিক জোটে অংশ নেওয়ায় পারস্পরিক দূরত্ব ও বিভক্তি সৃষ্টি হয়। সেই পরিস্থিতি কাটিয়ে উঠে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই হেফাজতের এই উদ্যোগ।

জানা গেছে, প্রতিটি দলের কাছে লিখিত মতামত ও প্রস্তাব চাওয়া হয়েছে। দলগুলো নিজ নিজ ফোরামে আলোচনা শেষে প্রস্তাব জমা দেবে। আগামী আগস্টের শুরুতে আবারও বৈঠকে বসে সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

হেফাজতের উদ্যোগে ৭ ইসলামী দল নিয়ে হচ্ছে নতুন জোট

আপডেট সময় : ১১:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬