লালমনিরহাটে নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১০৪৩ বার পড়া হয়েছে
লালমনিরহাটে নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সতি নদী থেকে শিশু বর্মন (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৮ জুলাই) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার হররাম এলাকার তারক নাথ চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু বর্মন শুক্রবার সকালে ধানের চারা রোপণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে হররাম পূর্বপাড়া গ্রামের সতি নদীতে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায়, স্থানীয় সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















