শিরোনাম:
আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ; হাসপাতালে ভর্তি
Astha DESK
- আপডেট সময় : ০১:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ; হাসপাতালে ভর্তি
আদিতমারী প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুর্গাপুর এলাকার সবুজ মিয়ার ৭ বছরের মেয়ে বুধবার দুপুরে বাড়িতে একা ছিল। এ সময়ে দক্ষিণ গোবদা ভিতরকুঠি গ্রামের আমিনুর ইসলামের ছেলে জীবন (২২) শিশুটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন স্বজনরা।
ঘটনার পর আহত শিশুটিকে তার দাদা কালাম লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি গাইনি বিভাগে চিকিৎসাধীন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দৈনিক আস্থা/এমএইচ


















