ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত-৩; আহত-২০

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত-৩; আহত-২০

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। ঘটনাস্থলে সেতু আক্তার, ৮ বছরের শিশু তাজবীর ও অজ্ঞাত আরেকজন নিহত হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া খান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১১৫১) রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

ঘটনাস্থলে সেতু আক্তার, ৮ বছরের শিশু তাজবীর ও অজ্ঞাত আরেকজন নিহত হয়।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে নিহত তিন জনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত প্রায় ১০ জনকে মধুপুর ১০০ শয্যা উপজেলা হাসপাতালে পাঠায়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক এবং মধুপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বোরহান আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া আহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত-৩; আহত-২০

আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬