অধ্যাপক ডা. রবিউল হোসেন মানবসেবার অনন্য দৃষ্টান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১২:১৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
অধ্যাপক ডা. রবিউল হোসেন মানবসেবার অনন্য দৃষ্টান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু বিশেষজ্ঞ ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রবিউল হোসেন চক্ষু চিকিৎসা সেবায় এক উজ্জ্বল নক্ষত্র ও মহান কর্মবীর। দেশের লাখো মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে তিনি মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
আজ শনিবার (১ আগষ্ট) বিকেলে টাইগারপাসের নেভি কনভেনশন সেন্টারে বিএনএসবি ও সিইআইটিসি যৌথ আয়োজনে অনুষ্টিত অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, রবিউল হোসেন নিজের নামে কোনো প্রতিষ্ঠান করেননি; বরং নিঃস্বার্থ সেবার এক অনন্য উদাহরণ রেখে গেছেন। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার এবং এসব প্রতিষ্ঠানকে অপশক্তির কবল থেকে সুরক্ষা করতে হবে।
সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ এম অহিদুল আলমের সভাপতিত্বে শোক সভায়বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, ডা. রবিউল হোসেনের জীবন ও কর্ম একটি মানবিক সমাজ গঠনের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।
দৈনিক আস্থা/এমএইচ









