শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা ভোট-২০ আগস্ট
Astha DESK
- আপডেট সময় : ০৩:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা ভোট-২০ আগস্ট
শেখ শ্রাবণ হোসেন শাওনঃ
দেশের ২৪তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তপশিল ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০ আগস্ট। মনোনয়নপত্র দাখিল ১৩ ও প্রার্থিতা প্রত্যাহার ১৮ আগস্ট।
এর আগে ত্রয়োদশ সংসদের সদস্যদের নাম সংবলিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠায় সংসদ সচিবালয়। ইসি সচিব আখতার আহমেদ বলেন, কমিশন আজ ভোটার তালিকা পেয়েছে। সংসদ থেকে এ তালিকা পাঠানো হয়েছে।
গত ২১ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ সাহাবুদ্দিন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
দৈনিক আস্থা/এমএইচ



















